চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের দিয়াড় মানিকচক সীমান্তে বিএসএফের গুলিতে সামিরুল হক (১৫) নামের এক কিশোর (১৫) নিহত হয়েছে।

নিহত সামিরুল গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফ জওয়ানরা সমিরুল হককে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি তার ডান বগল দিয়ে ঢুকে বাম বগল ছেঁদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজিবির সহায়তায় রাজশাহীর গোদাগাড়ি থানা পুলিশ সমিরুলের মরদেহ উদ্ধার করেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়ার প্রেক্ষিতে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন জানান, এ ঘটনায় একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না বলে বিএসএফ আশ্বস্ত করেছে।

তিনি বিএসএফের উদৃতি দিয়ে আরও জানান, নিহত ব্যক্তি কয়েকজনের সাথে বৃহষ্পতিবার দুপুরে ভারতের একশ গজ ভেতরে ঢুকে পড়ে এবং বিএসএফের গুলিতে নিহত হয়।

তবে, চরআষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের খেত রয়েছে। সমিরুলসহ কয়েকজন মিলে দিয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর পিলার এলাকার জিরোলাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এসময় ভারতের চরআষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সমিরুলের নিহত হয়। অন্যরা পালিয়ে প্রাণ রক্ষা করেন।

কেএসএইচ
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর