নওগাঁর ছয় আসনে ২২ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

নওগাঁর ছয়টি সংসদীয় আসনে ২২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। নওগাঁর রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে সোমবার বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান তোতা ও সোহরাব হোসেনের পক্ষে সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত সাক্ষর ও মামলার তথ্য গোপন রাখায় তাদের মনোনয়ন ফরম বাতিল করা হয়।

এ আসনের বৈধ প্রার্থীরা হলেন, এ আসনের আওয়ামী লীগ প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, স্বতন্ত্র জামেদ আলী, জাতীয় পার্টির আকবর আলী কালু ও জাকের পার্টির মোহাম্মদ আলী।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া ছয় প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি, মামলার তথ্য গোপন রাখা ও সংসদীয় এলাকার এক শতাংশ ভোটারের সাক্ষর সংবলিত সমর্থনসূচক তালিকায় সাক্ষর জ্বালসহ বিভিন্ন অসঙ্গতির কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন ফরম বাতিল হওয়া ছয় প্রার্থী হলেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব হোসেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এইচএম আখতারুল আলম, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজার রহমান ও সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহুল আলম।

বৈধ প্রার্থীরা হলেন, নওগাঁ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির এম আর ফারুক।

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও আওয়ামী লীগের প্রার্থী সাবেক আমলা সৌরেন্দ্রনাথ চক্রবর্তীসহ পাঁচজনের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন অসঙ্গতির কারণে কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুব-উল মান্নাফসহ পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অপর তিন প্রার্থী হলেন- বিএনএমের প্রার্থী জাবেদ আলী, এনপিপির প্রার্থী স্বপন কুমার দাস ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হোসেন।

তৃণমূল বিএনপির প্রার্থী সোহেল কবির চৌধুরীর মনোনয়ন ফরম স্থগিত রাখা হয়েছে।

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিভিন্ন অসঙ্গতির কারণে চারজনের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়ন ফরমে কোনো ত্রুটি না থাকায় আওয়ামী লীগের প্রার্থী নাহিদ মোর্শেদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম ব্রুহানী সুলতান মামুদসহ (গামা) সাতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ আসনে মনোনয়ন বাতিল হওয়া চার প্রার্থী হলেন- বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল পারভেজ, স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, আব্দুস সামাদ ও জিয়াউল হক।

নওগাঁ-৫ (সদর) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে একজন ছাড়া বাকিদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বর্তমান সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, জাতীয় পার্টির ইফতেখারুল ইসলাম বকুল, জাসদের এসএম আজাদ হোসেন মুরাদ ও জাকের পার্টির মশিউর রহমান।

হলফনামায় স্বাক্ষর না থাকায় এনপিপির খন্দকার আমিনুর রহমানের প্রার্থীতা বাতিল করা হয়।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন হেলাল, স্বতন্ত্র প্রার্থী নওশের আলী, স্বতন্ত্র ওমর ফারুক সুমন, স্বতন্ত্র জাহিদুল ইসলাম, জাতীয় পার্টির আবু বেলাল হোসেন, তৃণমূল বিএনপির পিকে আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেসের আব্দুস ছাত্তার ও জাকের পার্টির রবি রায়হান।

বিভিন্ন অসংগতি থাকায় এ আসনে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এর মধ্যে মামলায় খালাস পাওয়ার পরেও ছয় মামলার তথ্য গোপন করা, সম্পদ বিবরণী ফরম ফাঁকা রাখায় স্বতন্ত্র প্রার্থী নাহিদ ইসলাম বিপ্লব, ২১নং ফরম পূরণ না করায় এবং নির্বাচনী সংসদীয় এলাকায় এক শতাংশ ভোটারের সাক্ষর সম্বলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত থাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ রতন, এক শতাংশ ভোটারের সাক্ষর সম্বলিত সমর্থনসূচক তালিকায় ত্রুটিযুক্ত থাকায় স্বতন্ত্র প্রার্থী শাহ জালাল উদ্দিন এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় এনপিপি’র খন্দকার ইস্তেখাব আলমের প্রার্থীতা বাতিল করা হয়।

নওগাঁর ছয় আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ অন্যন্যা দলের মোট ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র ৩১ জন এবং অন্যান্য দলের ২৪ জন মনোনয়ন পত্র জমা দেন।

একাত্তর/আরএ
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর