চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বস্তা বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। এসময় বিজিবির তাড়া খেয়ে পালিয়ে গেছে চোরাকারবারিরা।
রোববার সকালে জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিজিবি।
বিজিবি’র দাবী নির্বাচনকে সামনে রেখে একটি চক্র সীমান্তে বিস্ফোরকগুলো পাচারের চেষ্টা করছিল।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া তিনি বলেন, গোপনে খবর আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষে একটি চক্র সীমান্ত দিয়ে বিস্ফোরক উপকরণ পাচার করছে। ওই খবরের ভিত্তিতে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৭ এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের একটি আমবাগানে অবস্থান নেয়। এ সময় দুই জন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় বিজিবি ওই টহল দল তাদের ধাওয়া করলে। এসময় তারা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ১২ কেজি বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়।
পরে উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্যগুলো বিজিডি-১০১৬ ল্যাবরেডর, এক্সপ্লোসিভ ডগ ‘টিপু’ এবং জঅই-৫ রাজশাহী এর বোম্ব ডিসপোজাল দল পরীক্ষা করে। এরপর বিস্ফোরকগুলো শিবগঞ্জ থানায় জমা করে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
আরসার শীর্ষ নেতাসহ গ্রেপ্তার তিন, বিস্ফোরক উদ্ধার