নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষ, তিন পুলিশ আহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

নাটোরের বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ অন্তত চারজন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার সিংড়া উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে রয়েছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদসহ তিন জন।

নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি নেতা দাউদার মাহমুদের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুর করে। পরে দাউদার মাহমুদকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বিএনপি লিফলেট বিলির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সিংড়া থানার এসআই আব্দুর রহিমসহ দুই পুলিশ সদস্য এবং অপর এক বিএনপি কর্মী আহত হয়েছেন।

নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিএনপি কর্মীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর