ভোট বর্জনের ঘোষণা বিএনএমের মতিনের 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচনী পরিবেশ না থাকা ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন।

রোববার বেলা দেড়টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলার মধ্যেই নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

মতন দাবি করেন, তার নির্বাচনী এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। পৌর এলাকার একটি কেন্দ্রে আমাকে প্রবেশ করতে দেয়নি নৌকা সমর্থকরা।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর না থাকার ও অভিযোগ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। তবে তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়া নেয়া সম্ভব হয়নি।

এ আসনে ওদুদ ও মতিন ছাড়াও ভোটের মাঠে রয়েছেন বিএনএফের টেলিভিশন প্রতীকের কামরুজ্জামান খাঁন ও এনপিপির আম প্রতীকের নাহিদ আহম্মেদ।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পদ ছেড়ে আব্দুল মতিন সম্প্রতি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম)।

আব্দুল মতিনকে সমর্থন দিয়েছে স্থানীয় আওয়ামী লীগের বড় একটি অংশ। এদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতো জনপ্রতিনিধি।

এক সময় জামায়াত-বিএনপি অধ্যুষিত ছিলো নির্বাচনী এই আসন। তবে গেলো কয়েক বছরে চিত্র পাল্টেছে। নৌকার প্রার্থী আব্দুল ওদুদ তিনবারের সংসদ সদস্য। 

আরবি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর