নওগাঁয় ১৩৫ কেজি গাঁজাসহ কারবারি আটক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম

নওগাঁয় ১৩৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় গাঁজা পরিবহন করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বুধবার ভোরে জেলার মান্দা উপজেলার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুল শুকুর। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার বাসিন্দা এবং ওই কাভার্ডভ্যানের চালক। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার বণী গ্রামে বলে জানা গেছে।
 
বুধবার দুপূরে র‌্যাব-৫থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যে মাদকের খবর পায়। কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে নাটোর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলো। পরে ওই স্থানে চেক বসিয়ে গাড়িটি থামানোর সঙ্কেত দেওয়া হয়। কিন্তু  চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। কিন্তু তার সহযোগী পালিয়ে যায়। 

এ সময় ট্রাকের ভেতরে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। শুক্কুর দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।
  
এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

 মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজি জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর