বগুড়ায় এনআরবিসি ব্যাংকের টাকা চুরি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি উপশাখায় সিন্দুক ভেঙে টাকা চুরির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সদর উপজোর শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল উপশাখাটি বন্ধের পর শনিবার ভোরে বিষয়টি জানাজানি হয়। কর্তৃপক্ষের দাবি, সিন্দুকে প্রায় ১০ লাখ টাকা ছিল।

উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, শাখারিয়া বাজারের পাশে একটি দুই তলা বাড়ি ভাড়া নিয়ে প্রায় দুই বছর আগে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার ব্যাংকে  ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা রেখে যাওয়া হয়। 

তিনি জানান, এই উপশাখায় কোনো নিরাপত্তাকর্মী থাকে না। তবে ইন্স্যুরেন্স করা থাকে।

বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোরে নামাজের জন্য বের হলে গেটে বাহির থেকে বন্ধ ছিল। পরে ওই বাড়িতে থাকা এনজিওর লোকজনকে জানালে তারা খুলে দেন। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, সকালে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন দিক নিয়ে তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর