বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম

পূর্ব বিরোধের জেরে পাবনায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আবুল কাশেম (২৭) একই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পাবনার স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন।

স্থানীয়দের বরাতে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, কয়েকদিন আগে স্থানীয় এক মসজিদের ওরস অনুষ্ঠানে আবুল কাশেমের সঙ্গে কথা কাটাকাটি হয় একই এলাকার সামির হোসেন ও তার বাবা সুলতানের৷ পরে স্থানীয়রা সেটি মীমাংসা করে।

কিন্তু বিশেষ প্রয়োজনে রোববার বিকেলে সামিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সামির ও তার বাবা আরও কয়েকজনকে নিয়ে আবুল কাশেমের ওপর হামলা করে। তারা এলোপাথাড়ি কুপিয়ে কাশেমকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

এসময় কাশেমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

একাত্তর/আরএ
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর