‘মুক্তিপণ দেওয়া না হলে একে একে মেরে ফেলা হবে’

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:২৭ পিএম

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজে থাকা ২৩ নাবিকের মধ্যে সাইদ তার স্ত্রীর মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, যত তাড়াতাড়ি মুক্তিপণ দেওয়া হবে, ততো তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে এবং মুক্তিপণ দেওয়া না হলে একে একে মেরে ফেলা হবে তাদের। 

এএসএম সাইদুজ্জামান সাঈদ নওগাঁ শহরের আরজী নওগাঁ শাহী মসজিদ ফিশারি গেট এলাকার আব্দুল কায়েমের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়।

সাইদুজ্জামান সাইদের স্ত্রী মান্না তাহরিন বলেন, সর্বশেষ গতকাল রাত সাড়ে ১০টার দিকে তার স্বামীর সাথে কথা হয়। তখন তারা সবাই ভালো আছেন বলে তাকে জানান সাইদ। তারা ইফতার করছেন এবং সবাইকে এক রুমে রাখা হয়েছে বলে স্ত্রীকে জানিয়েছেন তিনি।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে জাহাজের আরেকজন তাকে ভয়েস মেসেজ দিয়ে জানান, তারা সবাই ভালো আছেন। সেহরি খেয়ে সবাই এক রুমেই ঘুমাচ্ছেন। তবে মুক্তিপণ যত তাড়াতাড়ি দেওয়া হবে, ততো তাড়াতাড়ি তাদের ছেড়ে দেওয়া হবে। মুক্তিপণ দেওয়া না হলে একে একে মেরে ফেলা হবে তাদের। 

এটা শোনার পর আরও বেশি চিন্তায় আছেন বলে জানান সাঈদের স্ত্রী তাহরিন।

গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাইদুজ্জামান সাঈদের পরিবার জানতে পারে, ছেলে যে জাহাজে রয়েছে, সে জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে। পরে জাহাজটি জলদস্যুরা আটক করে সোমালিয়ায় তাদের সুবিধামত জায়গায় নিয়ে যাচ্ছে, এমন খবর শোনার পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন বাবা-মা। ছেলেকে ফেরত পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা।

বুধবার বিকেলে সাইদুজ্জামান সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ছেলের জন্য কান্নাকাটি করতে দেখা যায়।

সাইদের বাবা অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল কায়েম বলেন, গতকাল বিকেলে খবর পাওয়ার পর থেকে সারারাত পরিবারের কেউ ঘুমাতে পারেনি। সারারাত আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন ছেলের জন্য। ঘুমবিহীন রজনী কাটিয়েছেন তারা।
 
সাইদের মা কোহিনুর বেগম বলেন, এখন আল্লাহর ওপর ভরসা রাখছেন তারা। আল্লাহ যেন সুস্থভাবে তার ছেলেসহ জাহাজের সবাইকে মায়ের বুকে ভালোভাবে ফিরিয়ে দেয়। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী ও কোম্পানির কাছে খুব তাড়াতাড়ি তাদের মুক্ত করার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশে কবির গ্রুপের মালিকানাধীন কয়লা বোঝাই জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। এরপর জাহাজটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম।

 

একাত্তর/জো
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর