১০০ বছরেও মামলা হয়নি নাটোরের যে গ্রামে, কিন্তু এবার...

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:২৪ এএম

গত ১০০ বছরেও নাটোরের হুলহুলিয়া গ্রামে কোন মামলা হয়নি। দ্বন্দ্ব ফ্যাসাদ হলেও মামলা না করে নিষ্পত্তি করা হয় সামাজিক পরিষদে। এবার সেই সামাজিক পরিষদেই ঝুলছে তালা। সামাজিক পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের দ্বন্দ্ব মারামারি। অবশেষে পুলিশ এসে থামালো সেই দ্বন্দ্ব।

শিক্ষা, সামাজিক শান্তি-শৃঙ্খলা, পরস্পরের প্রতি সৌহার্দ্য-এসব নিয়েই আদর্শ গ্রাম নাটোরের হুলহুলিয়া। গত একশ’ বছরে এই গ্রামে কোন পুলিশ আসতে হয়নি, যেকোনো দ্বন্দ্ব গ্রামের মানুষই নিরসন করেন। একারণে দেশজোড়া বিখ্যাত হুলহুলিয়া।

জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার দূরে চলনবিলে প্রায় শতভাগ শিক্ষিতের এই গ্রামে আছেন ২০০ প্রকৌশলী, শতাধিক ডাক্তার, ১১ জন বিচারক, ১৭ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ নানা পেশার বহু গুণীজন। তাদের নিয়ে গ্রামের মানুষের গর্বের শেষ নেই।

এই গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজটি করে ‘হুলহুলিয়া সামাজিক পরিষদ’। কিন্তু সেই হুলহুলিয়া গ্রামে এখন হুলস্থূল কাণ্ড। সামাজিক পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ নিয়ে শুরু হয়েছে দুই পক্ষের মারামারি। এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে তুলছেন দুর্নীতির অভিযোগ, এনিয়ে তালা ঝুলছে সামাজিক পরিষদ অফিসে।

এরপরও বিরোধ নিরসনে বাইরের হস্তক্ষেপ চান না গ্রামবাসী। তাদের আশা, নিজেরা বসেই সমস্যার সমাধান হবে, আবার আদর্শ গ্রামের গৌরব ফিরে পাবে হুলহুলিয়া।

 

একাত্তর/আরএ
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর