ধর্মঘটে ব্যাহত সেবা, চরম ভোগান্তিতে রোগীরা

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চার দফা দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

ধর্মঘটের প্রথম দুইদিন বিভিন্ন বিভাগে জরুরি সেবা দেওয়া হলেও বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে সব ধরণের চিকিৎসাসেবা। একই দাবিতে দেশের আরো কয়েকটি মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘটের খবর পাওয়া গেছে। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেছেন, ধর্মঘটে চিকিৎসা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বিকল্প উপায়ে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন তারা।

তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

এদিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন জায়গাতেও চার দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

চট্টগ্রামের চিকিৎসকদের কর্মবিরতিতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন রোগীরা। এরকমই একজন বোয়ালখালী উপজেলার ৭৫ বছর বয়সী মোহাম্মদ সেকান্দার। ফুসফুসের সমস্যা নিয়ে গত তিনদিন ধরে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

তার স্বজনরা জানালেন, ইন্টার্ন চিকিৎসকরা কাজ বন্ধ রাখায় খুব কম সেবা পাচ্ছেন তারা। আর সেকান্দারের মতোই পর্যাপ্ত সেবা না পেয়ে বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি অন্য রোগীরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকের সংখ্যা প্রায় তিনশো।  বর্তমানে একজন ইন্টার্ন চিকিৎসক মাসিক ভাতা পান ১৫ হাজার টাকা। ভাতার পরিমাণ ৩০ হাজার টাকা করার দাবি তাদের।

আর এর সঙ্গে বকেয়া পরিশোধসহ মোট চার দফা দাবিতে সোমবার থেকে আন্দোলন শুরু করেছেন তারা, বিরত রয়েছেন চিকিৎসাসেবা দেয়ার কার্যক্রম থেকে।

 

আরবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ প্রত্যাহার এবং ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এম....
তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদ। 
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর