‘শিংওয়ালা ধূমকেতু’ দেখতে পদ্মাপাড়ে উপচে পড়া ভিড়

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১২:১৪ পিএম

ডেভিল কমেট বা শিংওয়ালা ধূমকেতু। পৃথিবী থেকে যার দেখা মেলে নূন্যতম ৭১ বছর পর। চলতি বছরের ২১ এপ্রিল ছিলো সেই মাহেন্দ্রক্ষণ। দুর্লভ এই মুহূর্তের সাক্ষী হতে রাজশাহীর পদ্মাপাড়ে জড়ো হয়েছিলেন হাজারো মহাকাশপ্রেমী। আর তাদের এই সুযোগ করে দিয়েছিলো বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার। তরুণদের মহাকাশ জ্ঞান ও বিজ্ঞানমনস্ক করে তুলতেই এই আয়োজন জানান, আয়োজকরা।

বিশ্বব্রহ্মাণ্ডে প্রতিনিয়ত কত কিছুই না ঘটে চলেছে। এর মধ্যে অনেক কিছুই আমরা দেখতে পাই খালি চোখে। এই যেমন সম্প্রতি পূর্ণ সূর্য গ্রহণ দেখলো বিশ্ববাসী।

আবার অনেক ঘটনাই ঘটে যায় চোখের আড়ালে। অথবা দৃষ্টিশক্তির সীমার বাইরে। আবার কোন কোন ঘটনার পুনরাবৃত্তি ঘটে বহু বছর পরপর। যা হয়তো এক জীবনে একবারই দেখার সুযোগ মেলে।

এই যেমন ডেভিল কমেট বা শিংওয়ালা ধূমকেতু। যার দেখা মিলছে পাক্কা ৭১ বছর পর। আর এই বিরল দৃশ্য দেখতেই রাজশাহীর পদ্মাপাড়ে বসে এই আয়োজন।

বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে উৎসুক মানুষের ভিড়। ঘড়ির কাটায় সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ধূমকেতু দেখা যাবার কথা। তবে সেই সময় পশ্চিম আকাশে মেঘ থাকায় ধূমকেতু স্পষ্ট দেখা না গেলেও, দূরবীনে চাঁদ দেখে আপ্লুত মহাকাশপ্রেমীরা।

আর এমন আয়োজনের মধ্য দিয়ে তরুণদের বিজ্ঞানমনস্ক করে তোলায় মূল লক্ষ্য বলছেন আয়োজকরা।

রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সভাপতি আহসান কবির লিটন বলেন, আমরা যে সৌর জগতের মধ্যে রয়েছে, এগুলো আমাদের যতোটা সম্ভব জানা উচিত।

১৮১২ সালে প্রথম ধুমকেতুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জ্যঁন (শন)-লুইস পানস। সূর্যকে প্রদক্ষিণ করা ধূমকেতুটি প্রতি ৭০ বছর পরপর সৌরজগতের ভেতরে চলে আসে। সে হিসেবে ২০৯৫ সালে আবারও ধূমকেতুটি দেখা যেতে পারে।

 

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর