বগুড়ায় উপজেলা নির্বাচনে দুই এমপির বাবা-ছেলে-ভাই

আপডেট : ০৬ মে ২০২৪, ০৭:০৪ পিএম

বগুড়ায় তিন উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের ছেলে, ভাই ও বাবা। এতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে নেতাকর্মী ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে। যদিও দলীয় সিদ্ধান্ত রয়েছে, সংসদ সদস্যের নিকট আত্নীয় উপজেলার নির্বাচনে প্রার্থী না করার। বগুড়ায় এসব নির্দেশনা উপেক্ষা করে চলছে ভোটের প্রচার। 

সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে জাতীয় সংসদের বগুড়া-১ আসনে ২০২০ সালে স্বামীর মৃত্যুর পর উপ নির্বাচনে সংসদ সদস্য হন সাহাদারা মান্নান। এবছর দ্বাদশ সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন তিনি। এবার উপজেলা নির্বাচনে তার ছেলে সারিয়াকান্দিতে আর ভাই সোনাতলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্যের সন্তান বা স্বামী-স্ত্রীকে প্রার্থী না হওয়ার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। তবে সেই নির্দেশনা মানেননি সাহাদারা মান্নান। এনিয়ে কথাও বলতে চাননি তিনি। তবে বিধি মেনেই নির্বাচন করার কথা জানান সোনাতলায় চেয়ারম্যান প্রার্থী তার ভাই।

সোনাতলা উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় এমপির ভাই মিনহাদুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগ দলীয় প্রতীক না দিয়ে নির্বাচন করছে। সুতরাং এখানে আওয়ামী লীগের আসলে কোনো নিষেধাজ্ঞা নেই। 

আত্মীয়-স্বজনদের ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশে কোনো না কোনোভাবে সবাই সবার আত্মীয়। 

ছেলে ও ভাইকে উপজেলা নির্বাচনে প্রার্থী করে নিজের নির্বাচনী এলাকায় পারিবারিক শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন সংসদ সদস্য, এমন অভিযোগ করেন সাধারণ মানুষ।

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, উপজেলা নির্বাচনকে এমন আত্মীয়করণ ঠিক নয়। নির্দেশনার বাহিরে যারা নির্বাচনে যাবে তাদের বিষয়ে দল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জেনেছি। 

গত সংসদ নির্বাচনে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে বগুড়া-৩ আসনে জয়ী হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী। এবার আদমদীঘি উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তার বাবা সিরাজুল ইসলাম খান। জাসদ, ফ্রিডম পার্টি ও জাতীয় পার্টি হয়ে এখন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

একাত্তর/এসি
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর