রাস্তার ওপর বিদ্যুতের খোলা তার, প্রাণ গেলো শ্বশুর-পুত্রবধূর

আপডেট : ২৬ জুন ২০২৪, ০১:২৬ পিএম

নাটোরের চলাচলের রাস্তার ওপর বিদ্যুতের খোলা তারে স্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। প্রথমে ওই খোলা তার সরাতে গিয়ে এক গৃহবধূ বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন ওই গৃহবধূর শ্বশুর। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

বুধবার সকালে জেলার সিংড়া উপজেলার ছোট চৌগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম ও তার শ্বশুর আক্কাস আলী। 

এলাকাবাসী জানায়, গ্রামের মৎস্য চাষী হামিদুল ইসলাম তার বাড়ি থেকে চলাচলের রাস্তার ওপর দিয়ে অ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে বিদ্যুতের লাইন টেনে নেন। সকালে লাকি বেগম ওই রাস্তার পাশে গোবর তুলতে গিয়ে তারটি সড়িয়ে দিতে যান। এতে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। তার শ্বশুর ঘটনাটি দেখে বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সড়িয়ে দিতে যান। এসময় তারটি ছিটকে এসে তাকেও বিদ্যুতায়িত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। এমন ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ। 

সিংড়া থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
ব্রাহ্মণবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের রডের স্তূপে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুটি মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ অফিসের...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর