জেলা পরিষদ সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা

আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:০৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল ফাটিয়ে ও গুলি করে জেলা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাতে রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

নিহত জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. এত্তাজ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত অপরজন সালামের সঙ্গে থাকা রানিহাটি-ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মতিন। তিনি রানিহাটি ফতেপুর গ্রামের মান্নান আলীর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানায়, রানীহাটি কলেজের সামনে থাকা আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালায়। দুর্বৃত্তদের ককটেল বিষ্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুস সালাম। এসময় গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় মতিনের বড় ভাই মো. টিটু আলী গুলিবিদ্ধ হন।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টায় মতিন আলীকে এখানে নিয়ে আসা হয়। এসময় তার মাথা ও পা গুলিবিদ্ধ ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু-পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এমন ঘটনাকে কেন্দ্র এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কেএসএইচ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর