করজোড়ে ক্ষমা চাইলেন পলক

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:২৯ পিএম

কোটা আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে, তার জন্য করজোড়ে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাসভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যদি তরুণ-তরুণীরা, ছাত্র-ছাত্রী ভাইবোনেরা মনে করে, দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী, তবে সেই দায় আমার। আমি দায়িত্বপ্রাপ্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এ দায়দায়িত্ব আমার। সেই দায়দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারও শাস্তি হয়, তাহলে সেটা হওয়া উচিত আমার।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে, শেখ হাসিনার কর্মী হিসেবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনও ভুলত্রুটি হয়ে থাকে, আমি করজোড়ে প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়া, সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়াসহ সবকিছুর দায়দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেয়ার জন্য সবার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি।

এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পলক বলেন, কেউ যেন কোনও প্রকার ষড়যন্ত্র করে বা সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

একাত্তর/আরএ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করে দেওয়া বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
ঢাকার প্রবেশমুখ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ।  
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর