এবার বগুড়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১:৪২ এএম

বগুড়ায় দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ইট-পাটকেল ছুড়ে অফিসের কাঁচ ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হন নাই। এদিকে অভিযোগ উঠেছে, নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার, সদর থানায় জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলায় অবস্থিত দৈনিকটির অফিসে এই ঘটনা ঘটে।  

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ জানান, রাত সাড়ে ১০টার পর আটটি মোটরসাইকেলে মুখোশধারী হামলাকারীরা শহরের কালীবাড়ি মোড়ের দিক থেকে রেজাউল বাকী সড়ক হয়ে প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। এরপর ব্যাগে করে আনা পাথর ছুঁড়ে কার্যালয়ের কাঁচের দেয়াল প্রায় পুরোটা ভাঙচুর করে। এ ছাড়া কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডও ভাঙচুর করা হয়। এরপর মোটরসাইকেল যোগে হামলাকারীরা  জেলখানা মোড় হয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

তিনি জানান, হামলা আশঙ্কায় প্রথম আলোর কর্মীরা আগেই অফিস তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেছিলেন। এ ঘটনায় কেউ আহত হননি। 

এদিকে ওই হামলার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যালে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, একদল দুর্বৃত্ত রাস্তা থেকে অফিসে ইট-পাটকেল ছুড়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, আমরা রোববার থেকেই হামলার আশঙ্কায় ছিলাম। এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলাম। কিন্তু পুলিশের সহযোগিতা না পাওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি। কিন্তু  হামলার আশঙ্কায় পৌনে ৯টার দিকেই বাসায় চলে যাই। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোন করে জানান আমাদের অফিসে হামলা চালানো হয়েছে। 

অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১০টা ৩৩ মিনিটে আটটি মোটরসাইকেলে আসা ২২-২৪ জন মুখোশধারী ব্যক্তি বগুড়া শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড় এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে এসে থামেন। 

মোটরসাইকেল থেকে নেমেই তারা ব্যাগে করে আনা পাথরের বড় বড় টুকরো হাতে নিয়ে  প্রথম আলোর কার্যালয় লক্ষ্য করে ছুঁড়তে থাকেন। বাইরে থেকে পাথর ছুঁড়ে তারা প্রথম আলো কার্যালয়ের সামনের ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ বিশিষ্ট  ১০ এমএম মোটা কাঁচের দেয়াল  ভেঙে চুরমার করেন। এ ছাড়া কার্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডও ভাঙচুর করেন। এরপর মোটরসাইকেল চালিয়ে হামলাকারীরা জেলখানা মোড় হয়ে ঘটনাস্থল  ত্যাগ করেন। হামলা-ভাঙচুরে সময় নিয়েছেন তারা দুই মিনিটের কম।  হামলাকারীদের শনাক্তে পুলিশ রাতেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন।

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক সাংবাদিকদের জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এর আগে একই দিন দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বিপরীতে প্রথম আলো পত্রিকা অফিসে একই কায়দায় হামলার ঘটনা ঘটে।

আলেম-ওলামা এবং তাওহীদ জনতার ব্যানারে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ-বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তারপর মিছিল নিয়ে প্রথম আলোর অফিসে ভাঙচুর করা হয়।

 

একাত্তর/এসি
মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতাদের জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিএনপির অফিস ভাঙচুর করা লোক আমার দলে থাকলে আমি নিজেই পুলিশে দেবো বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
জরুরি বিভাগে রোগীর চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তির পর ‘চিকিৎসা দিতে দেরি হয়েছে’, এমন অভিযোগ তুলে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন এক রোগীর স্বজনরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর