নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, দুই যুবক নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

নওগাঁয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেল ধাক্কা দিলে এর দুই আরোহী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অন্যজন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে জেলার মহাদেবপুর উপজেলার তেরো মাইল নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন হোসেন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান হাসান (২০)। ফারদিন মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে ফারদিন এবং রেজুয়ান মহাদেবপুরে ফিরছিলেন। এসময় ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তাদের বাইক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর