ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৪৫ পিএম

ফরিদপুরে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের মুন্সিবাজারের গেরদা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর আরও দুজনের মৃত্যু হয়। 

নিহত হলেন, নারায়ণগঞ্জ শহরের ভুঁইয়া পাড়ার মামুন চৌধুরী ওরফে লিটন (৫০), তার স্ত্রী ফাহমিদা  শারমীন মুন (৪০), সাজিয়া সাজু (৪৫), আতিফা রহমান ও নারায়ণগঞ্জের দড়ি মোল্লা কান্দার এলাকার তানসুমা রিনতু (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেলের লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। অন্য দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাকি বিল্লাহ গণমাধ্যমে বলেন, এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। কোতোয়ালি থানা আইনি ব্যবস্থা নিচ্ছে।

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর