নাটোরে ঈদ নামাজ শেষে ‍‘জয় বাংলা’ স্লোগান, সংঘর্ষ-গুলি

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম

নাটোর ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা স্লোগান’ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, মিছিল, পাল্টা মিছিল হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। এসময় ঘটেছে গুলির ঘটনাও। এতে একজন আহত হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। 

এদিকে সংঘর্ষে সম্পৃক্ত এমন পাঁচ জনকে আটক করেছে পুলিশ। তবে সংঘর্ষের ঘটনাটি যে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়েই, পুলিশ তা এখনও নিশ্চিত নয়। খোঁজ চলছে মসজিদ বা গ্রামভিত্তিক রাজনৈতিক বা অন্য কোনো দ্বন্দ্ব আছে কি না।

সোমবার (৩১ মার্চ) সকালে ৯টায় লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এই ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় একজন গুলিবিদ্ধ হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সাব্বির (২৪) নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা গুলি বর্ষণ শুরু করে। এসময় অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে সুজাত নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, দুই যুবক ঈদ মাঠে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে জেনেছি। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি মসজিদকে কেন্দ্র করে নাকি গ্রামভিত্তিক হয়ে রাজনৈতিক রূপ নিয়েছে তা আমরা যাচাই করছি। মারামারিতে সম্পৃক্ত ছিল এরকম পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ, যৌথবাহিনীর সদস্যরা রয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলে পুরো ঘটনাটি জানতে পারবো।

গুলির ঘটনা ঘটেছিল কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, স্থানীয়দের ভাষ্য গুলি হয়েছে। তবে এতে যিনি ভিকটিম হয়েছেন তাকে এখনও আমরা পাইনি। এটাও যাচাই চলছে। 

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর