সিরাজগঞ্জে ডাকাতি, খামারিকে হত্যার পর চার গরু লুট

আপডেট : ২১ মে ২০২৫, ১১:০০ এএম

সিরাজগঞ্জে গভীর রাতে এক খামারিকে হত্যা করে চারটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ ঘটনায় বস্তাবন্দী অবস্থায় এক তরুণকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জেলার চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী খামারে এই ঘটনা ঘটে।

নিহত খামারিরর নাম তারা মিয়া। তিনি উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামে বাসিন্দা ছিলেন। উদ্ধার তরুণের নাম মো. ইব্রাহিম। সম্পর্কে তারা দাদু-নাতি।

চৌহালী থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, চাষাবাদ ও গরু পালনের জন্য মিয়া তার নাতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। প্রথমে তারা ইব্রাহিমকে বস্তাবন্দী করে। পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু লুট করে তারা নৌকায় করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, নির্জন ও চল এলাকায় ডাকাতি হওয়ায় অপরাধীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর