সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী নিহত

আপডেট : ২৮ মে ২০২৫, ১১:১৭ পিএম

সিরাজগঞ্জে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন।  বুধবার (২৮ মে) রাত আটটার দিকে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর বটতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওসার সোয়েব (১৮)। তারা এসিআই ফুড মিলের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, তিন জনই ভদ্রঘাটের এসিআই ফুড মিলে কর্মরত ছিলেন। ডিউটি শেষে মিল থেকে বের হয়ে তারা মোটরসাইকেলযোগে স্থানীয় বাজারের পথে রওনা হন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন জনই নিহত হন। দুর্ঘটনার পরট্রাকটি পালিয়ে যায়।

নিহত মোটরসাইকেল চালক মো. কাওসার আহমেদের ফুফাতো ভাই মো. জাকারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ভাইয়ের মরদেহ পাইনি। সেনগাতি এলাকার তিন জন বলে তার মরদেহ ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। মরদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চেনার উপায় ছিল না। পরে শনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

 কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর