জামিন চাইতে এসে শিবিরের ডিম নিক্ষেপের শিকার দুই আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আদালতে জামিন নিতে আসা দুই আওয়ামী লীগ নেতার ওপর ডিম ছোড়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা জামিন চাইতে আসার আগে আদালত চত্বরে জড়ো হন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় তারা বিভিন্ন স্লোগান থাকেন। ওই মুহূর্তেই ডিম ছোড়ার ঘটনা ঘটে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রুহুল আমীন ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী জামিন নিতে এলে এই ঘটনা ঘটে। 

আইনজীবীরা জানান, ২০১৫ সালে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। বুধবার তারা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত আগামী ২৮ জুলাই জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে। 

এদিকে দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা আদালতের বারান্দায় বিভিন্ন স্লোগান দেন। আদালত থেকে বের হওয়ার সময় শিবিরের কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। পরে দুই আওয়ামী লীগ নেতাকে নিয়ে যায় পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী গোলাম কবীর বলেন, আদালতে এমন ঘটনা অনাকাঙ্খিত। এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা।

ডিম ছোড়ার অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, আসামিদের যেন  জামিন দেওয়া না হয় সেই দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। 

সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে রুহুল আমীন ও গোলাম রব্বানীকে পুলিশ নিয়ে এসেছে। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শিবিরের দাবি, ২০১৫ সালের ২৬ জানুয়ারি আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‌্যাব। পরে বাহিনীটির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার মৃত্যু দাবি করা হয়। 

ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‌্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় যথাক্রমে দুই ও তিন নম্বর আসামি গোলাম রাব্বানী ফটিক ও রহুল আমীন।

অপরদিকে, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং নাচলের যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ ছয় জনকে আটক করেছে গোমস্তাপুর শিবগঞ্জ ও নাচোল থানা পুলিশ।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর