চাঁপাইনবাবগঞ্জে উঠানে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন নারী। এসময় তাকে বাঁচাতে ছুটে আসে ১০ বছরের সন্তান। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই জনেরই মৃত্যু হয়।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার পৌর শহরের চক দৌলতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা মুরশিদা খাতুন (২৯) ও তার ১০ বছরের ছেলে মুজাহিদ হোসেন। নিহত নারী ও শিশু ওই মহল্লার মোরসালিনের স্ত্রী ও সন্তান।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, বিদ্যুতস্পৃষ্ট মাকে বাঁচাতে গেলে শিশুটিও আক্রান্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইদহে তৈরি নকল ওষুধ ফিলিপাইনের বলে বিক্রি করছিলো লাজ ফার্মা