ভোলাহাট সীমান্ত দিয়ে আবারো ১৯ জনকে ঠেলে পাঠানোর অভিযোগ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্তের মধ্য দিয়ে তৃতীয় দফায় আবারো ১৯ জনকে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ১৯ জনকে পুশ ইন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশে ওইসব বাংলাভাষীকে ঠেলে দেয় বলে স্থানীয়রা জানান।

তারা জানায়, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি’ ও চাঁদ শিকারী বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৯ জনকে পুশইন করে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পুশ ইন হওয়াদের মধ্যে তিন জন শিশু, ছয় জন মহিলা এবং বাকিরা পুরুষ।

তাৎক্ষণিকভাবে পুশ ইন হওয়া নাগরিকদের বিস্তারিত তথ্য জানা যায়নি, তবে তারা সবাই বাংলা ভাষাভাষী।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়াজ জাহান জানান, তিনি লোকমুখে এ ঘটনা শুনেছেন। তবে তিনি নিশ্চিতভাবে বিষয়টি জানেন না।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে একই সীমান্ত দিয়ে গত ৩ জুন আট জনকে এবং তিন মাস আগে ১৩ জনকে পুশইন করে বিএসএফ।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর