সরকার সংসদ নির্বাচনে নিরপেক্ষ, গণভোটে নয়: বিধান চন্দ্র রায়

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান চন্দ্র রায় পোদ্দার বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের যে আকাঙ্খার প্রতিফলন ঘটেছে সেটা বাস্তবায়ন করা এ সরকারের দায়িত্ব। শুধু দলিল আকারে যদি একটি জুলাই সনদকে রেখে যাওয়া হয় সেটা কতোটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ তৈরি হয়। গণমানুষের সমর্থন আদায় করতে পারলে যারা যারা ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমমে তারা সেগুলো বাস্তবায়ন করতে বাধ্য হবে। সেই জন্য গণভোটের আয়োজন ও গণভোটের পক্ষে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য নওগাঁয় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনে ইসিকে সহায়তা করা সরকারের কাজ। নির্বাচনের ক্ষেত্রে সরকার নিরপক্ষ। কিন্তু গনভোটের ক্ষেত্রে নিরপেক্ষ না। কারণ আমরা চাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খাগুলো গণমানুষের দ্বারা আইনিভাবে সমর্থিত হোক। সেজন্যই আমরা একটি পক্ষ। আমরা চাচ্ছি গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হোক। 

নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন তাদের নিরপেক্ষতা বজায় রাখারও আহবান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিস সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের শুরুতে গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ও থিম সং প্রচার করা হয়।

একাত্তর/এসি
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর