পাবনা-১ ও ২ আসনে প্রতীক বরাদ্দ, দুই আসনে প্রার্থী ৯ জন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম

পাবনা-১ (সাঁথিয়া) ও পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আইনি জটিলতা কাটানোর পর প্রতীক পেলেন প্রার্থীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. শাহেদ।

পাবনা-১ আসনে মনোনয়ন দাখিল করেছিলেন সাত জন। এর মধ্যে বিএনপি সমর্থিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী আধ্যাপক আবু সাঈদ ও খাইরুন নাহার খানাম তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন শামসুর রহমান ওরফে ভিপি শামসুর, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান মমিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আব্দুল গনি ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম।

অপরদিকে, পাবনা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন একেএম সেলিম রেজা, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মো. হেসাব উদ্দিন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের আফজাল হোসেন খান কাসেমী, উদীয়মান সূর্য প্রতীকে গণফোরামের শেখ নাসির উদ্দিন।

প্রতীক বরাদ্দের পরে প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকদের নিয়ে নির্বাচনের আচরণ বিধির বিষয়ে মতবিনিময় করেন জেলা রিটার্নিং অফিসার।

একাত্তর/এসি
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর