দেশে ‘মব’ বলে কিছু নেই, পুলিশ ভয়হীন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম

দেশে ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের মধ্যেও ভয়-ভীতি কাজ করছে না উল্লেখ করে তিনি বলেন, তাই নির্বাচন হবে অত্যন্ত শান্তিপূর্ণ। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটে দেশজুড়ে এক লাখ সেনা সদস্য, পাঁচ হাজার নৌ-বাহিনীর সদস্যসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনে থাকবে। 

তিনি বলেন, আজকে ছিলো মতবিনিময় সভা। আমরা থানার পুলিশসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি। তাদের প্রস্তুতি খুব ভালো। আশাকরি খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে যাবে।

এসময় এক সাংবাদিকের মব ভায়োলেন্স নিয়ে করা প্রশ্নে তিনি, দেশে কোনো মব নেই বলে দাবি করেন। বলেন, পুলিশেও কোনো ভীতি নেই। তিনি ব্রিফিংয়ের সময় কয়েকজন পুলিশ সদস্যকে সাংবাদিকদের সামনে এনে দেখিয়ে বলেন, দেখেন তো এদের মধ্যে কোনো ভয় নেই। 

নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রার্থী যদি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘অশোভন আচরণ’ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

সভায় উপস্থিত ছিলেন- বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যারে মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ রাজশাহী বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

একাত্তর/এসি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর