নেত্রকোনায় বিপুল ডিজেল জব্দ, চাঁপাইনবাবগঞ্জে তিন পাম্পকে জরিমানা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পিএম

দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পরিমাপে কারচুপির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) নেত্রকোনায় বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ এবং চাঁপাইনবাবগঞ্জে তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়েছে।

নেত্রকোনায় ৪৩০০ লিটার ডিজেল জব্দ

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে সোমবার সন্ধ্যায় এক বিশেষ অভিযানে চার হাজার ৩০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নেত্রকোনা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান। তিনি জানান, জব্দ ডিজেলের বাজারমূল্য প্রায় চার লাখ ২৫ হাজার টাকা। অবৈধভাবে তেল মজুত করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে তিন পাম্পকে জরিমানা

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় তিনটি পেট্রোল পাম্পকে বিভিন্ন অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাহিদ হাসান অনিক জানান, রাকিব পেট্রোল পাম্প তেল মাপে কম দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তেলের রিজার্ভ ট্যাংকের ক্যালিব্রেশন বইয়ের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুমন ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং একই অভিযোগে (ক্যালিব্রেশন বইয়ের মেয়াদ উত্তীর্ণ) নয়ন ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই নজরদারি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর