চাঁপাইনবাবগঞ্জে এসএসসির ভুল প্রশ্নে পরীক্ষায় বাধ্যের অভিযোগ

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে নিয়মিত শিক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কানসাট উচ্চবিদ্যালয় কেন্দ্রের আট নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বুধবার (২২ এপ্রিল) এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের আট নম্বর কক্ষে কয়লারদিয়াড় উচ্চবিদ্যালয়ের চারজন নিয়মিত শিক্ষার্থীকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্ষ পরিদর্শককে জানালেও তিনি তা আমলে নেননি এবং ওই প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে বাধ্য করেন। অভিযোগকারী চার শিক্ষার্থী হলেন—মো. তাহমিদুর রহমান, মো. তামিম ইকবাল, মো. নাইম হোসেন ও মো. তমিজ উদ্দিন।

ভুক্তভোগী শিক্ষার্থী তাহমিদুর রহমান বলেন, আমরা ২০২৬ সালের সংক্ষিপ্ত সিলেবাসের নিয়মিত পরীক্ষার্থী। আমাদের বহুনির্বাচনী প্রশ্ন ঠিক থাকলেও সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে ২০২৫ সালের অনিয়মিতদের। কক্ষ পরিদর্শককে জানালে তিনি গুরুত্ব না দিয়ে আমাদের গালাগাল করেন এবং ওই প্রশ্নেই পরীক্ষা দিতে বলেন। 

একইভাবে রানীনগর উচ্চবিদ্যালয়ের আরও চারজন পরীক্ষার্থী একই কক্ষে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫ ও ২০২৬ সালের সিলেবাস ও প্রশ্নের কাঠামো ভিন্ন হওয়ায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে অভিযুক্ত কক্ষ পরিদর্শক এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে হল সুপার মো. আব্দুস সাত্তার ও কেন্দ্র সচিব শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শিক্ষার্থীরা নিজেরাই ওই প্রশ্ন চেয়ে নিয়েছিলো। পড়াশোনা না করে এখন তারা অজুহাত দিচ্ছে। যদিও গালগালের বিষয়টি তারা অস্বীকার করেছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে অভিযুক্ত ও অভিযোগকারীদের নিয়ে বসা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে একটি সূত্র নিশ্চিত করেছে, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবকে এরই মধ্যে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চলতি বছর শিবগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কানসাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৬০০ জন।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর