বগুড়ায় স্কুলছাত্র খুন: বিচার দাবিতে পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। 

রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে ওই সড়কে প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। একই সঙ্গে নিহত গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা ছিলো।

বিক্ষোভ চলাকালে গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঘটনাস্থলে এসে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, পরিবারে শুধু মা আছেন। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

প্রশাসক এম আর ইসলাম স্বাধীন আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে; তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে। বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলো গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন স্থানীয় যুবক মিশু (২১)। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি। এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) তর্ক হয়। একপর্যায়ে মিশু ও রোহিত বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

একাত্তর/এসি
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘শিমু বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই...
নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় বসেছে দেড়শ বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বড়ো আকারের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন...
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের...
নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী নারী শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার...
কাল অনুষ্ঠিত হবে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। যেখানে নিজেদের প্রস্তাবনা জমা দিতে পারেন মালিকপক্ষ। পর্যালোচনা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্তও। যদিও, শ্রমিকদের প্রস্তাব আর মালিকদের...
ছোট পর্দার চেনা মুখ মৌসুমী হামিদের জীবনে এখন একেবারে নতুন এক অধ্যায়- তিনি মা হয়েছেন। ঢাকার এক হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী, আর ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। ক্যামেরা, শুটিং...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার ভোরে...
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৭৫তম মিস ইউনিভার্সের জমকালো পর্দা উঠতে যাচ্ছে আগামী ২৪ নভেম্বর। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর