বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোধী

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৫ এএম

গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, দেশের মানুষ এখন তাঁকে বলছেন, তিনি তাদের অর্থ বাঁচিয়ে দিয়েছেন।

শনিবার লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন মোদী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

নিজের পুরোনো সেই অনুরোধের কথা স্মরণ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না। এ সময় নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন তিনি।

মোদী বলেন, সে সময় এই দেশ তাঁর (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের মানুষের মধ্যে এখনো সেই একই চরিত্র অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল এবং দেশবাসী স্বর্ণ কম কিনেছেন, যার ফলে স্বর্ণের দাম কমে গেছে।

বাজার বিশ্লেষণ ওয়েবসাইট গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে ভারতে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। প্রধানমন্ত্রী মোদীর ওই আহ্বানের ঠিক আগের দিন, অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৫ হাজার ২৫০ রুপি ছিল; কিন্তু বর্তমানে তা কমে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপিতে নেমে এসেছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় গত মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় চাপের মুখে পড়ে। সেই সংকট মোকাবিলাতেই নাগরিকদের স্বর্ণ কেনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, স্বর্ণ এমন একটি খাত যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়; তাই জাতীয় স্বার্থে এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নিতে হবে।

পাশাপাশি নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানো, ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করা এবং বিদেশ ভ্রমণ সীমিত করারও অনুরোধ জানিয়েছিলেন তিনি। পরে গত সেপ্টেম্বরেও একই ধরনের বার্তায় জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধ পুনর্ব্যক্ত করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা...
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের...
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
গত দুই দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে এখনো শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জাঁকজমক ও আড়ম্বরকে নিজের বড় বিজয় হিসেবে উদ্‌যাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর