চালকের চোখে ঘুম, বাড়ি ফেরা হলো না একই পরিবারের ৯ জনের

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

তীর্থযাত্রা শেষে আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল একটি পরিবারের নয়টি প্রাণ। ভারতের রাজস্থান রাজ্যের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

শম্ভুপুরা গ্রামের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি ‘ফোর্স ক্রুজার’ গাড়ি সজোরে ধাক্কা দিলে শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত এবং ছয়জন গুরুতর আহত হন।

পুলিশ ও প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। তিনটি গাড়িতে করে পরিবারের মোট ৩৬ জন আত্মীয়-স্বজন ভ্রমণে বেরিয়েছিলেন; পথিমধ্যে দুটি গাড়ি কিছুটা পিছিয়ে পড়ায় সামনের গাড়িটি এগিয়ে যাচ্ছিল।

ধারণা করা হচ্ছে, গভীর রাতে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় বা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আছড়ে পড়ে।


মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চার নারী, তিন পুরুষ ও দুই শিশু। নিহতরা হলেন—ঊষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সাজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। নিহতদের মধ্যে দুই ভাই, তাঁদের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন।

পিছিয়ে থাকা গাড়িতে থাকা পরিবারের এক সদস্য জানান, বোনের কাছ থেকে ফোন পেয়ে তারা দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি দেখতে পান। গত মঙ্গলবার রাতে পুরো দলটি যাত্রা শুরু করেছিল এবং ফেরার পথে একটি হোটেলে বিরতি নিয়ে রওনা হয়েছিল; কিন্তু বাড়ি ফেরার আগেই সব আনন্দ বিষাদে রূপ নেয়।

দুর্ঘটনার খবর পেয়েই কোটা সিটি পুলিশ সুপার (এসপি) তেজস্বিনী গৌতম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম-সিটি) ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে একটি বিশেষ মেডিকেল দল তাঁদের চিকিৎসা দিচ্ছে।

অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ আখ্যা দিয়ে জানিয়েছেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এদিকে, কোটার এই হৃদয়বিদারক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

 

একাত্তর/এআরএস
গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা...
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের...
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনার জেরে তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে...
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সাতটায় মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি...
পরিচালনার অনিয়মসহ দেড়যুগ ধরে প্রায় সোয়া দুইশ কোটি টাকা লোকসানে জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জের ইতালি শাখা। প্রয়োজন না থাকায় নিয়ন্ত্রক সংস্থা বন্ধ করে দেয়ার সুপারিশ করলেও ইমেজ বা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর