বগুড়ায় বড়ো মাছ-নতুন সবজি-দইমিষ্টিতে জমজমাট শতবর্ষী নবান্ন মেলা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী এলাকায় বসেছে দেড়শ বছরের বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে বড়ো আকারের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে হাজির হন শতাধিক ব্যবসায়ী। দূরদূরান্ত থেকে আসা ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

এদিকে জাতীয় সংসদেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির প্রসঙ্গ টেনে এই ঐতিহাসিক মেলার কথা উল্লেখ করেন।

জনশ্রুতি রয়েছে, ১৮৭০ সালের দিকে তৎকালীন এক জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে এ অঞ্চলে তৌজি (খাজনা আদায়ের হিসাব রাখা) ও বাজার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেটিই নবান্ন উৎসবকেন্দ্রিক মাছের মেলায় রূপ নেয়। দীর্ঘদিনের এ আয়োজন এখন স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

মেলায় রুই, কাতল, চিতল, বোয়াল, বিগহেডসহ বিভিন্ন প্রজাতির মাছের পসরা সাজিয়েছিলেন ব্যবসায়ীরা। এর মধ্যে পাঁচ থেকে ২০ কেজি ওজনের বিশাল আকৃতির মাছগুলো ক্রেতাদের বিশেষ আকর্ষণ কেড়েছিলো। পছন্দের মাছ কিনতে ভোর থেকেই মেলায় ভিড় করেন শৌখিন ক্রেতারা।

মাছের পাশাপাশি কৃষকের ক্ষেত থেকে আনা টাটকা ফুলকপি, শিম, নতুন আলুসহ নানা ধরনের শীতকালীন সবজির সমাহার ছিল মেলায়। এছাড়া বগুড়ার ঐতিহ্যবাহী দই ও বিভিন্ন মিষ্টির দোকানেও ছিলো ক্রেতাদের উপচে পড়া ভিড়। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য ছিল নাগরদোলা, নৌকা ও চরকির ব্যবস্থা।

ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলাকে কেন্দ্র করে আশপাশের ২০ থেকে ২২টি গ্রামে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। নবান্নের আনন্দ, গ্রামীণ অর্থনীতি ও লোকজ সংস্কৃতির সুদৃশ্য সম্মিলনে উথলীর এই মাছের মেলা আজও তার ঐতিহ্য ও স্বকীয়তা ধরে রেখেছে।

একাত্তর/এসি
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি মানবতাবিরোধী অপরাধের আইনেই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন,‘জুলাই-আগস্টের...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীর মুখে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট বন্ধ থাকায় খিরির বিল এলাকার অন্তত ৩৩ থেকে ৩৫ হাজার বিঘা দুই ফসলি কৃষি জমি পানির নিচে রয়েছে। জমিতে পানির পাশাপাশি কচুরিপানার...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই কন্যাসন্তানের ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়ার ‘ছোটমণি নিবাসে’।
চাঁপাইনবাবগঞ্জের বালুর ভেতরে পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় জীবিত এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে পড়তে দেবো না। যাদের হাতে গোলামির জিঞ্জির ও যারা তাবেদার, দেশের...
বিশ্ব রাজনীতির সকল নজর এখন চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দিকে! এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বুধবার সন্ধ্যায় গালা ডিনারের সময়ই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন রাশিয়ার...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৭৬ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
কোরীয় উপদ্বীপের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সংলাপসহ যে কোনো ইতিবাচক প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়। বুধবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর