বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বিএনপি নেতা দুলু'র বিরুদ্ধে মামলা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রচার করার অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আসাদুল লালমনিরহাট জেলা বিএনপিরও সভাপতি। 

বুধবার রাতে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট রকিবুল হাসান খান।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মামলাটি রেকর্ড করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে জোর চেষ্টা চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ নম্বর ধারা অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে কোনো প্রকার প্রপাগান্ডা বা প্রচারণা দণ্ডনীয় অপরাধ। 

বাদির অভিযোগ, বিএনপি নেতা আসাদুল হাবিব জনসম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা প্রপাগান্ডা এবং প্রচারণা অব্যাহত রেখেছেন। বিএনপি–জামায়াত জোট সরকারের সময় করেছেন, এখনো করছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ আগস্ট লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে আসাদুল হাবিব বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বক্তব্য দেন। এ বক্তব্য তার মদদে ‘বিএনপির মিডিয়া সেল’ নামের আইডি থেকে ফেসবুকে লাইভ করা হয়। এর মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ও অসম্মানজনক প্রচারণা চালান আসাদুল। এছাড়াও গেলো ৬ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ ইউনিয়নের মিলন বাজারে এক জনসভায় আসাদুল হাবিব প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।

আরবিএস  
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর