নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে জেলা শহরের গাছবাড়ী রেলক্রসিংয়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী ওরফে পাগলা আকবর (৬২) নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়া মহল্লার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক সাকিউল আজম।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরের দিকে গাছবাড়ী রেলক্রসিং এলাকার অদূরে দাঁড়িয়েছিলেন আকবর আলী। ভোর সাড়ে পাঁচটার দিকে নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ট্রেনটি গাছবাড়ী রেলক্রসিং অতিক্রম করার সময় তিনি ওই ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই দ্বিখণ্ডিত হয়ে মারা যান।

পরিবারের সদস্যরা জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় ভোরে বাড়ি থেকে বের হয়ে যান আকবর আলী। সকালে তাকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। এরপর খবর পাওয়া যায় তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক সাকিউল আজম বলেন, ঘটনার পর পরই ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর