স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:১৪ পিএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে নীলফামারীর ডোমারে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার দায়ে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক  সেন্টারকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে।

জেলা স্বাস্থ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহরের যৌথ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করে। যৌথ অভিযানের নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।

অভিযানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার, ডক্টর্স ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ৬০ হাজার এবং সেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

যৌথ অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং প্রয়োজনীয় চিকিৎসক, ট্যেকনোলোজিস্ট ও যন্ত্রাংশ না থাকার অপরাধে ওই তিন প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৯, ৪০ ও ৪৫ ধারায় নগদ অর্থ জরিমানা করা হয়।

এসময় ওই তিন প্রতিষ্ঠানকেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা মেনে স্বাস্থ্য সেবা পরিচালনা করার জন্য সতর্ক করা হয়।

একাত্তর/আরএ
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর