অজ্ঞান পার্টির ১৭ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:৫৬ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞান পার্টি চক্রের ১৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। ধারবাহিক অভিযানে তাদের কেরাণীগঞ্জসহ মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া এবং ডিএমপির বিভিন্ন এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। 

গ্রেপ্তররা হলেন, কবির হোসেন (৪০), জামান (৩২), রুবেল (৩০), আলমগীর (৩৮), ইরফান (৪৫), মোকসেদ (৪৫), ইউনুস (৪৫), নেসার  আলী ( ৪৫), বোরহান (৪০), হাসান ( ৩৮),সাব্বির শেখ (২৬), আজিজুল (৪০), সুমন (২৪), লিটন (৪৮), সাদ্দাম (৩০), তোফাজ্জল (৪৫) এবং মোহন চন্দ্র (৩৬)।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের মূল টার্গেট থাকতো অটোরিকশা। তারা চালককে অজ্ঞান করে গাড়িসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে সটকে পড়তো। এ নিয়ে দুটি মামলা হওয়ার পর তদন্ত শেষে গ্রেপ্তার অভিযান চালানো হয়। চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানান আসাদুজ্জামান।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ প্রমুখ।

একাত্তর/এসি
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর