শিশুকে নিয়ে রেললাইনে মা, বাঁচাতে গিয়ে দুই মৃত্যু

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৮:১৩ পিএম

গাইবান্ধায় এক বছরের সন্তানকে নিয়ে আত্মহত্যা করতে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন এক গৃহবধূ। কিন্তু এক তরুণ তাদের দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করেন। সে শিশুটিকে বাঁচাতে পারলেও তার মাকে পারেনি। এমনকি তাকে ঢলে পড়তে হয়েছে মৃত্যুর কোলে। আহত শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালের পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে গাইবান্ধা শহরের আদর্শ কলেজ সংলগ্ন রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা পৌর শহরের মাঝিপাড়ার আনোয়ার হোসেনের স্ত্রী রাজিয়া বেগম এবং সাঘাটা উপজেলার ভরতখালীর জাহিদুল ইসলামের ছেলে জুবায়ের। সে এসকেএস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

গাইবান্ধা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ রোকন জানান, পারিবারিক কলহের জেরে রাজিয়া সকালে এক বছরের শিশু আবির হোসেনকে নিয়ে আত্মহত্যা করতে রেল লাইনে যায়। গাইবান্ধা রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আসতে থাকলে রাজিয়া তার শিশুপুত্রকে কোলে নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে থাকে। কলেজছাত্র জুবায়ের তাদের বাঁচাতে যায়। এসময় কোলের শিশু আবিরকে রক্ষা করতে পারলেও ওই নারী ও জুবায়ের ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বোনারপাড়া (গাইবান্ধা) রেলওয়ের অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম জানান, স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। । ঘটনাটি তদন্ত করা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর