যে কারণে খুন করা হয় মা ও দুই ছেলেকে

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম

খামারে চুরির দায়ে কর্মচারীদের চাকরিচ্যুত করায় মালিকের স্ত্রীসহ দুই সন্তানকে কুপিয়ে হত্যা করে চার ঘাতক। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, এ ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামে।

একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি তিন আসামি পলাতক।

বুধবার রাতে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়ুলিয়া এলাকার কাপড় ব্যবসায়ী সেলিম শেখের স্ত্রী তাসলিমা বেগম (৩২), বড় ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র সৈকত শেখ ও ছোট ছেলে দ্বিতীয় শ্রেনির ছাত্র সায়হাম শেখকে বটি ও ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মামলার চার আসামি হলেন, সাতখামার এলাকার নবিন ইসলাম জাহিদ (২২), তার সহযোগী ইসলামপুর এলাকার সাজ্জাদুর রহমান বাধন (২৭), নগরকুমারী এলাকার রিমন ইসলাম, (৩০) ও কলেজপাড়া এলাকার রিফাত (৩২)৷

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সেলিমের  মুরগীর খামারে চাকরি করতেন অভিযুক্ত চারজন। খামারের মুরগীর খাবার চুরির দায়ে তাদের চাকরি থেকে বাদ দিলে খামারের মালিক সেলিমের সাথে তাদের বিরোধ তৈরি হয়। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়।

হত্যার সময় হাতে আঘাত পান নবীন ইসলাম। পরে তিনি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত খুনের বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তার দেয়া তথ্যে হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সকালে খামারের মালিক সেলিম বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মরদেহগুলো  প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/আরএ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর