বাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মা-ছেলের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় এক নারী ও তার ১৬ মাস বয়সী ছেলে সন্তান নিহত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের উপজেলা রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইয়াছিন মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (২০) ও তাদের ১৬ মাস বয়সী ছেলে আলভী। 

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া তার স্ত্রী এবং শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাগালপুর যাচ্ছিলেন। মহাসড়কের উপজেলা রোড ইউটার্ন এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে কাভার্ডভ্যান চাপায় স্ত্রী ও সন্তান সড়কেই পিষ্ট হয়। পরে স্থানীয়রা আহত ইয়াছিন মিয়াকে উদ্ধার করে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার স্ত্রী-সন্তানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নামতি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি তাদের স্বজনের কাছে হস্তান্তর করেছে।

আরবিএস
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর