দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ এএম

উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমেছে। দিনভর হালকা কুয়াশায় ঢেকে থাকছে পুরো জেলা। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

জেলাজুড়ে দিনভর হালকা কুয়াশার সঙ্গে বইছে উত্তরের ঠান্ডা বাতাস। সকাল গড়িয়ে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও তাতে নেই উত্তাপ। এই শীতে সবচেয়ে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। তাছাড়া ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় সাতসকালে ঠান্ডা ও কুয়াশায় দুর্ভোগ পোহাচ্ছেন তারাও।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সূত্র জানিয়েছে, নানা বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বর নিয়ে আসছেন। হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেকই। রোগীর সংখ্যা প্রায় প্রতিদিনই বাড়ছে।

এর আগে শনিবার সকাল ৯টায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

একাত্তর/এসি
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর