শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়িতে

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

গত কয়েকদিন যাবত দেশজুড়ে শীতের তীব্রতা বেড়েছে। নামতে শুরু করেছে বিভিন্ন এলাকার তাপমাত্রার পারদ। কোথাও কোথাও তাপমাত্রা আগের দিনের চেয়ে তিন ডিগ্রি কমে যাওয়ার খবরও পাওয়া গেছে। শীত সবচেয়ে বেশি ভুগছে উত্তরের জেলাগুলো। তার মধ্যে পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ অন্যতম।

বাঘাবাড়ী

শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়

পঞ্চগড়ে দশম দফায় আবারও বইছে মৃদু শৈত্য প্রবাহ। তবে তাপমাত্রা উঠানামা করলেও অব্যাহত রয়েছে শীতের তীব্রতা। টানা পাঁচ দিন থেকে মেঘাছন্ন আকাশ আর কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা। সেই সঙ্গে বইছে ঠাণ্ডা বাতাস। এমনকি দিন গড়িয়ে দেখা মিলছে না কাঙ্খিত সূর্যের। তীব্র শীতের কারণে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এই জনপদের শীতার্ত মানুষ। এতে কখনও কখনও ঘটছে দুর্ঘটনাও।

শুক্রবার (২৪ জানুয়ারি) তেঁতুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  

নওগাঁ

নওগাঁয় গত একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ নেমেছে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস। 

তৃতীয় বারের মতো মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা নওগাঁ। গত পাঁচ দিন সন্ধ‍্যা থেকে পর দিন বেলা ১০/১১ পর্যন্ত ঢেকে থাকছে কুয়াশায়। 

ঠাণ্ডায় রাস্তাঘাটে পথচারীরা কম চলাচল করছেন। এতে ছোট ছোট যানবাহনে ভাড়া কমে যাওয়ায় তাদের পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
 
গত দুই দিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পরলেও আজ তেমন ঘন কুয়াশা না থাকায় যানবাহনে চলাচল করছে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে।

শুক্রবার নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসে ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার যা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি। 

নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজও সূর্যের দেখা মিলবে না । সারাদিন কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকবে । 

জয়পুরহাট

শুক্রবার জয়পুরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক শূন্য দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

আবারও প্রচণ্ড শীতে জয়পুরহাটের জনজীবনে বিঘ্ন ঘটছে। বস্তিবাসী ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সারারাত প্রচণ্ড বাতাসের সঙ্গে হাড় কাঁপানো শীত জেলার সর্বত্রই জেঁকে বসেছে। আর রাত  থেকে ঘন কুয়াশায় রাস্তাঘাট ফসলে জমি কাছ থেকেই  চোখে দেখা যাচ্ছে না। দুর্ঘটনায় এড়াতে  দিনের বেলায় রাস্তায় হেডলাইট জ্বলে যানবাহনগুলো চলছে। এতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও অটো ভ্যানসহ রিকশার চালকও  পথচারীরা। 

নীলফামারী

তাপমাত্রা বড়ালেও শীতের দাপট কমেনি হিমালয়ের পাদদেশের জেলা নীলফামারীতে। গত দুই দিন থেকে দেখা মেলেনি সূর্যের। সেই সঙ্গে হিম বাতাসে কাতর জেলার জনজীবন।

শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় পুরো আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। 

এদিকে আকাশে ঘন মেঘ থাকায় প্রয়োজনীয় দৃষ্টিসীমা না মেলায় ব্যাহত হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা। এতে বিপাকে পড়ছেন আকাশ পথে ঢাকা-সৈয়দপুর রুটে যাতায়াতকারী যাত্রীরা।

শুক্রবার জেলার ডিমলা উপজেলায় ১৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

সৈয়দপুর বিমান বন্দর আবহাওয়া দপ্তর জানায়, আগামী ৩৬ ঘণ্টা পর্যন্ত জেলায় এমন আবহাওয়া বিরাজ করবে। এসময় মধ্যরাত থেকে সকালের বেশি সময় ঘন কুয়াশা ও হিমশীতল বাতাস অব্যাহত থাকবে।   

যশোর

যশোরে কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার  হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। এছাড়া সময় মতো বিমান না আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। 

এদিকে যশোর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ইউএসবাংলা ফ্লাইট বিলম্বিত হওয়ায়  প্রায় দুই ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে।

লালমনিরহাট

লালমনিরহাটের শুক্রবার সকাল থেকে শৈত্য প্রবাহ বিরাজ করছে। শীত আর ঠাণ্ডা বাতাসে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দরিদ্র, অসহায় মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে আছে। 

এদিন রাজারহাট আবহাওয়া অফিসে জানিয়েছেন, লালমনিরহাট জেলায় আজকের তাপমাত্রা ১৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

 

একাত্তর/এসি
উত্তরাঞ্চরে জেঁকে বসা শীতের আস্তানা যেন এখন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা। বুধবার (১৪ জানুয়ারি) নিয়ে টানা ছয় দিন ধরে উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৯টায় তাপামাত্রা রেকর্ড...
দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে টানা চারদিন কুয়াশার দাপট চলার পর বুধবার পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। কুয়াশা কিছুটা কমলেও বেড়েছে শীতের তীব্রতা।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর