রংপুরে দুই বাইকের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতাসহ নিহত দুই

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

রংপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতাসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের অবস্থাও গুরুতর।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জামতলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার দশমৌজা পানিয়া এলাকার আতাউর রহমানের ছেলে মুজাহিদ এবং ওসমানপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আনিছুর রহমান রানু। তাদের মধ্যে রানু উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছিলেন।

আহতরা হলেন- ওসমানপুর জামালপুর এলাকার হুজুর আলীর ছেলে রেজাউল ইসলাম ও পাঁচগাছি কদমতলির আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম। 

হাইওয়ে পুলিশের বড় দরগা থানার অফিসার ইনচার্জ মোহা. মনিরুজ্জামান জানান, সন্ধ্যায় জামতলায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুজাহিদুল ইসলাম নামের কিশোর। আহত হয় তিন জন। রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রানু মারা যায়। আহতরা রমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর