দিনাজপুরে গোর এ শহীদ ময়দানে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

দিনাজপুরে গোর এ শহীদ ময়দানে দেশের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল সোয়া ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।

ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় হওয়ার কথা থাকলেও সকাল আটটার দিক থেকেই মানুষ মাঠে জড়ো হতে থাকে নিজ নিজ জায়নামাজ নিয়ে। 

নামেজের সময় পুরো মাঠ কাণায় কাণায় ভরে যায়। সোয়া ৯টায় শুরু হয় নামাজ। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়। সাধারণ মানুষ দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে নামাজ পড়তে পেরে ছিলেন উল্লিসিত।

এ নামাজে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এছাড়াও পাশের কয়েকটি জেলা থেকে মুসল্লিরা ঈদের নামাজে নামাজে অংশগ্রহণ করেন। 

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আসছে বছর সামিয়ানা টাঙ্গানোসহ আরও উন্নত ব্যবস্থা নেওয়া হবে।

২২ একর জমির ওপর নির্মিত গোর এ শহীদ বড় ময়দানের এই ঈদগাহে এক সঙ্গে ছয় লাখেরও বেশি মুসুল্লি নামাজ আদায় করতে পারে।

একাত্তর/এসি
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর