নীলফামারীতে কয়েক ধাপে তিস্তার পানি কমে বিপদসীমা বরাবর

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

নীলফামারীতে কয়েক ধাপে তিস্তার পানি কমেছে। বর্তমানে তিস্তা ব্যারাজারে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা বরাবর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাত ৯টার  দিকে উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমা অতিক্রম করে। রাত ১১টা পর্যন্ত বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। রাত ১১টার পর থেকে নদীর পানি কমতে থাকে। যা পর্যায় ক্রমে কমে বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটা পর্যন্ত বিপদসীমা বরাবর দিয়ে প্রবাহিত হয়।

এদিকে সকাল থেকে নদীতে পানি কমা অব্যাহত থাকায় নদীর তীরবর্তী নীলফামারী জেলার কোথায় কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়নি কিংবা কোথাও কোনো বাঁধের ক্ষতি হয়নি বলে দাবি করেছে পাউবো নীলফামারীর ডালিয়া ডিভিশন কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর