রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা, লুটের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩০ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দুপুরে তাদের রংপুর সদর কোর্টে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদি হয়ে অজ্ঞাত এক হাজার থেকে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত রোববার রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ উঠে এক কিশোরের (১৭) বিরুদ্ধে। এ ঘটনায় শত শত লোক লাঠিসোটা নিয়ে ওই কিশোরের বাড়িসহ ওই এলাকায় সনাতন সম্প্রদায়ের প্রায় সবার বাড়িতে  হামলা, ভাঙচুর ও লুট চালায়।

পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন থাকলেও হামলা ঠেকানো সম্ভব হয়নি। গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ আল এমরান জানিয়েছেন, হামলার সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও একজন কনস্টেবল গুরুতর আহত হন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামতের জন্য টিন, কাঠ ও ৩০ বস্তা খাবার সরবরাহ করেছে। তবে, স্থানীয় হিন্দু পরিবারগুলো এখনও আতঙ্কে রয়েছে এবং অনেকে মালামাল সরিয়ে নিরাপদ স্থানে চলে গেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা তপন কুমার রায় জানিয়েছেন, প্রশাসনের তৎপরতায় তারা সন্তুষ্ট, তবে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দিতে হবে। 

এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ মহিলা পরিষদ তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে মানবাধিকার লঙ্ঘন ও সংবিধানের সমান অধিকারের নীতির পরিপন্থি বলে উল্লেখ করেছে।

আক্রান্ত এলাকার মানুষের ভাষ্য, এ ঘটনা বাংলাদেশে ধর্মীয় উত্তেজনা ও সাম্প্রদায়িক সহিংসতার একটি পুনরাবৃত্তির প্রবণতাকে তুলে ধরে। ২০১২ সালে রামু ও এর পরে অন্য এলাকায় একই ধরনের হামলার ঘটনা ঘটলেও বিচার প্রক্রিয়া প্রায়ই অসমাপ্ত থেকে যায়। বর্তমান গঙ্গাচড়ার ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার হলেও, এত বড় পরিসরের হামলার জন্য দায়ি ব্যক্তিদের পূর্ণাঙ্গ শনাক্তকরণ ও বিচার নিশ্চিত করা জরুরি। স্থানীয় প্রশাসনের দ্রুত সাড়া সত্ত্বেও দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও মনে করেন তারা।

একাত্তর/এসি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর