পঞ্চগড়ে পানিতে ডুবে এক কিশোরী ও দুই শিশুর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৩০ পিএম

পঞ্চগড়ে আলাদা দুর্ঘটনায় পানিতে পড়ে এক কিশোরী ও দুই শিশুসহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মণ্ডলহাট ও চুচুলী পটেশ্বরী গ্রাম এবং সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় আলাদা এই দুর্ঘটনাগুলো ঘটে।  

নিহতরা হলো, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী পটেশ্বরী এলাকার সুজন ইসলামের মেয়ে টাঙ্গন ব্যারেজ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আরা (১৪) ও একই একই ইউনিয়নের আরাজী মণ্ডলহাট বলরামপুর এলাকার অনিক চন্দ্র রায়ের ছেলে মোহন চন্দ্র রায় (৪) এবং সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকার জহিরুল ইসলাম সোহাগের ছেলে আব্দুল্লাহ আলিম আদনান (৬)।

স্থানীয়রা জানান, আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী পটেশ্বরী এলাকায় বিকেলে বাড়ির পাশের পুকুরে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে গোসল করতে যায় মুন্নি আরা। সাঁতার না জানায় পুকুরের অল্প পানিতে নেমে গোসল করছিল দুই জনই। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে গেলে ডুবে যায় মুন্নি। পরে প্রতিবেশী মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন সহ স্থানীয়রা ছুটে এলে তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাদমান সাকিব তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন বিকেলে একই ইউনিয়নের আরাজী মণ্ডলহাট এলাকায় বাড়ির উঠানে খেলা করছিল চার বছর বয়সী শিশু মোহন চন্দ্র রায়। এক পর্যায়ে বাড়ির বাইরে বের হলে পাশের ডোবায় পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজ করে  ডোবা থেকে উদ্ধার করে। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সাদমান সাকিব তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া, বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকি পাড়া এলাকার ছয় বছর বয়সী শিশু আব্দুল্লাহ আলিম আদনানকে ঘরের মধ্যে রেখে গোসলে যায় তার চাচা। পরে চাচাকে খুঁজতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটির চাচা তাকে দেখতে না পেয়ে বাড়ির বাইরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, মরদেহের সুরতহাল করা হচ্ছে। মৃত্যুর ঘটনা কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা হবে।

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ পদ্মা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের সবাই একে অপরের নিকটাত্মীয়।
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর