থানায় ঢুকে ওসিসহ পুলিশদের মারধর, জামায়াত নেতাসহ ৯ জনের নামে মামলা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান মামলার বিষয়টি জানিয়েছেন। এর আগে বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে থানা চত্বরে এই  ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম তৌহিদুল ইসলাম কানন। তিনি যুব জামায়াত কর্মী বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার রাতে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে নিয়ে একটি অভিযোগপত্র দিতে থানায় যান। ওসির সঙ্গে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পুলিশের দাবি, যুব জামায়াত নেতা একটি অমীমাংসিত ও খোলা ব্যবসা প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য ওসিকে চাপ দিচ্ছিলেন। ওসি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই নেতা। একপর্যায়ে তিনি ও তার সঙ্গীরা ওসির ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এ সময় অন্য পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও ওপরও হামলা চালানো হয়। আহত পুলিশ সদস্যরা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, অভিযুক্তদের এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে যদি দলীয় কোনো স্তরের কর্মী বা নেতা জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর