চাঁপাইনবাবগঞ্জে এনসিপির আহবায়কসহ শীর্ষ নেতাদের পদত্যাগ

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের আট নেতা পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে দলের কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলামের কাছে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রের একটি অনুলিপি স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়েছে। তবে সেই পত্রে আট জনের নাম থাকলেও সই পাওয়া গেছে চারজনের।

সই করা অন্য নেতারা হলেন- জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহবায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।

এ ছড়া পদত্যাগপত্রে নাম থাকা অন্য চার নেতা হলেন—যুগ্ম আহবায়ক মো. আব্দুস সবুর জেন্টু ও সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম এবং আহবায়ক কমিটির সদস্য তসিকুল আজম বাবু। 

তাদের সই না থাকার বিষয়ে নাজমুল হুদা খান রুবেল জানান, বাকিরা জেলার বিভিন্ন স্থানে থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে তারা ফোনে সম্মতি জানিয়েছেন এবং দ্রুতই সই করবেন।

দুটি আলাদা পদত্যাগপত্রে নেতারা ব্যক্তিগত কারণ এবং দলীয় কার্যক্রম পরিচালনায় নিজেদের অপারগতার কথা উল্লেখ করেছেন। 

পদত্যাগের বিষয়ে মো. আলাউল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। তাই স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি।

তবে নাজমুল হুদা খান রুবেলের কণ্ঠে শোনা গেল ভিন্ন সুর। তিনি বলেন, আমরা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাই আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

গত ২০২৫ সালের পাঁচ জুন মো. আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছিলো। পরে তাকেই আহবায়ক করে জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর